৭ মার্চ, ২০২৬ | ২২ ফাল্গুন, ১৪৩২ | ১৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

সাগরে ১০টি বস্তায় মিলল ৭ লাখ ইয়াবা

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের সেন্টমার্টিন উপকূল থেকে ১.৫ নটিক্যাল মাইল দক্ষিণ পূর্ব সাগরে ১০ টি বস্তাভর্তি ৭ লাখ ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার ভোরে কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন সেন্টমার্টিনের সদস্যরা সেন্টমার্টিন উপকূলের ১.৫ নটিক্যাল মাইল দক্ষিণ পূর্ব এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মিয়ানমার হতে একটি কাঠের বোটকে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করতে দেখা যায়। বোটটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্য কর্তৃক বোটটিকে থামার সংকেত দেয়া হয়। এসময় বোটের মাঝি কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটটি না থামিয়ে দ্রæত মিয়ানমার সীমানার দিকে পালাতে থাকে। কোস্ট গার্ড সন্দেহজনক বোটটিকে ধাওয়া করতে থাকে, একপর্যায়ে বোটটি আলামত ধ্বংসের লক্ষ্যে পলিথিনে মোড়ানো বাদামী রঙের কিছু প্লাস্টিকের বস্তা পানিতে ফেলে দিয়ে মিয়ানমার সীমানায় চলে যায়। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা ১০ টি বস্তা পানি থেকে উদ্ধার করে। যেখানে তল্লাশি চালিয়ে ৭ লাখ ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।