২৪ আগস্ট, ২০২৬ | ৯ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

সাগরে ভেসে যাওয়া দু’কলেজ ছাত্র উদ্ধার

৮৮৮৮৮৮৮

সাগরে গোসল করতে নেমে ভেসে যাওয়ার সময় দু’কলেজ ছাত্রকে উদ্ধার করলেন জেটস্কী। ১২ এপ্রিল সকালে সুগন্ধা বীচ পয়েন্ট সাগর থেকে তাদের উদ্ধার করা হয়। জানা যায়, গাজিপুরস্থ জাহাঙ্গীর বঙ্গবন্ধু কলেজের প্রথম বর্ষের ছাত্র মুমিন হোসেন ও ইমাম হোসেন কক্সবাজার বেড়াতে এসে গতকাল ১২ এপ্রিল সকাল সাড়ে ৯ টায় সাগরে গোসল করতে নামে, গোসল করার সময় ঢেউয়ের টানে সাগরে ভেসে যায়। এ অবস্থা দেকে লিটন ও মিলনের মালিকানাধীন দু’টি জেট স্কী দ্রুত গিয়ে ভেসে যাওয়া দু’ছাত্রকে উদ্ধার করে কুলে ফিরিয়ে আনে। এতে তারা জীবনে রক্ষা পায়। জেট স্কী’র দু’চালক আবদুল ও খালেক জানান, এরা দু’জন সাঁতার কাটতে কাটতে ঢেউ পার হয়ে সাগরের গভীরে দিকে চলে যায়। পরে ফিরে আসার চেষ্টা করে পানিতে হাবুডুব খায়। এ অবস্থা দেখে তাদের জেট স্কী’র মাধ্যমে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া দু’ছাত্র মুমিন ও ইমাম জেট স্কী’র চালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।