মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

প্রায় ১কোটি ১৬লক্ষ টাকা ব্যায়ে

সাংসদ ড.নদভীর প্রচেষ্টায় সেনেরহাট হইতে আলুরঘাট রোডের কার্পেটিং কাজের উদ্বোধন

শেয়ার করুন

রায়হান সিকদার,(লোহাগাড়া): গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে এবং সাতকানিয়া-লোহাগাড়ার মাননীয় সাংসদ,জননন্দিত নেতা প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপির ঐকান্তিক প্রচেষ্টায় সাতকানিয়া উপজেলার সেনেরহাট হইতে আলুরঘাট রোডের কার্পেটিং কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।প্রায় ১কোটি ১৬লক্ষ টাকা ব্যায়ে ৩ অক্টোবর সকালে সড়কের কার্পেটিং কাজের শুভ উদ্বোধন করা হয়।অনুষ্টানে উদ্বোধক ছিলেন সাতকানিয়া-লোহাগাড়ার মাননীয় সাংসদ,বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপির সুৃযোগ্য একান্ত সচিব,সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ও সাতকানিয়া উপজেলা সমবায় সমিতির নব নির্বাচিত চেয়ারম্যান এরফানুল করিম চৌধুরী।প্রধান অতিথি ছিলেন সোনাকানিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার আহমদ হোসেন।বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সোলাইমান, সহকারী প্রকৌশলী আবুল কালাম,সোনাকানিয়া ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আবছার উদ্দিন কোম্পানী,সোনাকানিয়া ইউপির সাবেক মেম্বার আবদুর রহিম মেম্বার,হুমায়ুন রশিদ,প্রবাসী মোহাম্মদ জামাল উদ্দিন,লাইন ম্যান খোরশেদ,যুবলীগ নেতা হোসেন,কন্ট্রাক্টর মোস্তফিজ প্রমুখ।সভায় উদ্বোধকের বক্তব্যে সাংসদ ড.নদভী এমপির একান্ত সচিব,সাতকানিয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নব নির্বাচিত চেয়ারম্যান এরফানুল করিম চৌধুরী বলেন,বর্তমান সরকার উন্নয়নের সরকার।মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে সারা দেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে। সড়কটির কার্পেটিং কাজের সংবাদ শুনে সোনাকানিয়ার সর্বস্হরের জনগণ সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ ড.নদভী এমপিকে অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার করুন