২৯ মার্চ, ২০২৬ | ১৫ চৈত্র, ১৪৩২ | ৯ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

স্মরণ সভা ও দোয়া মাহফিলে বক্তারা

সাংবাদিক সফিউল আলম সৎ ও বিনয়ের বিমুগ্ধ উদাহরণ

অকাল প্রয়াত সাংবাদিক সফিউল আলম অত্যন্ত সৎ, ভদ্র ও বিনয়ের মানুষ ছিলেন। যে মানুষটি কক্সবাজারের সাংবাদিকদের জন্য একটি বিমুগ্ধ উদাহরণ। নিজের আত্মসম্মানবোধ চেতনার সফিউল আলমের মৃত্যুর শূণ্যতা কোনভাবেই পূরণ করা সম্ভব না।

শনিবার সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে বক্তারা এমন মন্তব্য করেছেন।

কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্বে করেন প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের। কক্সবাজার প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাংগঠণিক সম্পাদক ফরহাদ ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কক্সবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মুহম্মদ আলী জিন্নাত, আয়াছুর রহমান, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাক দীপক শর্মা দীপু, সিবিইউজের প্রচার ও দপ্তর সম্পাদক নুপা আলম, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসান সুমন, ওমর ফারুক হিরু, মাহাবুবুর রহমান, নুরুল হক চকোরি প্রমুখ।

এসময় বক্তারা বাংলাদেশ টু ডে ও দৈনিক আমার সংবাদের কক্সবাজার প্রতিনিধি সফিউল আলমের রেখে যাওয়া পরিবার পরিজন বিশেষ করে তার তিন কন্যা সন্তান যেনো যথাযথভাবে বেড়ে উঠে সেদিকে লক্ষ্য রাখা হবে প্রতিশ্রæতি ব্যক্ত করেন।

গেলো ২৭ আগস্ট চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন সফিউল আলম। তিনি লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার বয়স হয়েছিলো মাত্র ৪৬ বছর।

স্মরণ সভার আগে দোয়া মাহফিল পরিচালনা করেন, কেন্দ্রিয় ঈদগাঁ মাঠ জামে মসজিদের পেশ ইমাম মওলানা আবদুল কাইয়ুম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।