৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩ | ২১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

সাংবাদিক শাহেদ মিজানের ওপর সন্ত্রাসী হামলায় সাংবাদিক ইউনিয়নের নিন্দা

সংবাদ বিজ্ঞপ্তি:

সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সদস্য ও কক্সবাজার নিউজ ডটকম এর চীফ রিপোর্টার শাহেদ মিজান এর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার (রেজি নং-২৫৭৫)। সংগঠনের পক্ষ থেকে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানানো হয়।
জেইউসি’র সভাপতি জি এ এম আশেক উল্লাহ এবং সাধারণ সম্পাদক এস এম জাফর যৌথ বিবৃতিতে বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের হস্তক্ষেপ কামনা করছি।’

উল্লেখ্য, শুক্রবার (২১ জানুয়ারী) সাংবাদিক শাহেদ মিজান পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে শহরের বিমান বন্দর সড়কের শ্যামলী কাউন্টারের কর্মচারী সন্ত্রাসী মনসুরের নেতৃত্বে ৪/৫ জনের একটি গ্রুপ সংঘবদ্ধভাবে হামলা চালায়।

সংবাদ প্রেরক
এস এম জাফর
সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার
মোবাইল-০১৮৯০-৪৪২৭৫৫

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।