২৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ১১ ফাল্গুন, ১৪৩২ | ৬ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত 

সাংবাদিক শাহেদ মিজানের ওপর হামলায় কক্সবাজার অললাইন প্রেসক্লাবের নিন্দা

সংবাদ বিজ্ঞপ্তি:

কক্সবাজার অনলাইন প্রেসক্লাব’র তথ্য ও প্রযুক্তি সম্পাদক কক্সবাজার নিউজ ডটকমের চীফ রিপোর্টার শাহেদ মিজানের ওপর শ্যামলী কাউন্টারের কর্মচারী মনছুরের নেতৃত্বে শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে হামলা করে। এই হামলায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে কক্সবাজার অনলাইন প্রেসক্লাব।

হামলাকারী সন্ত্রাসী মনছুরসহ জড়িতদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়ে বিবৃতি প্রদান করেছেন কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আকতার চৌধুরী ও সাধারণ সম্পাদক সারওয়ার সাইদ।

উল্লেখ্য শহরের জনাকীর্ণ স্থানে অবৈধভাবে বসানো শ্যামলী কাউন্টারটি এখন শহরের দুর্ভোগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। সন্ধ্যা হলেই এই কাউন্টারে প্রবেশ করা বাসের কারণে পুরো শহর তীব্র যানজটে অচল হয়ে পড়ে শহর। এতে ক্ষব্ধ হয়ে উঠে সাধারণ মানুষ। তা নিয়ন্ত্রণ করার জন্য বখাটে মনছুরসহ আরো কয়েকজনকে বখাটেকে কর্মচারী নিয়োগ করেছে শ্যামলী কাউন্টার কর্তৃপক্ষ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।