১৩ মার্চ, ২০২৬ | ২৮ ফাল্গুন, ১৪৩২ | ২৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

সাংবাদিক শাহীনের পিতার মৃত্যুতে কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির শোক

download

দৈনিক আমাদের কক্সবাজার এর ভারপ্রাপ্ত সম্পাদক ও আরটিভি’র কক্সবাজার প্রতিনিধি সাইফুর রহিম শাহিনের পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম কন্ট্রাকটারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন কক্সবাজার রিপোর্টাস ইউনিটির নেতৃবৃন্দ।
সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্যদের পক্ষে সভাপকি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক শফিউল্লাহ শফি, সাংগঠনিক সম্পাদক সায়ীদ আলমগীর, প্রচার সম্পাদক আব্দুল্লাহ নয়ন ও কোষাধ্যক্ষ মোস্তফা সরওয়ার পত্রিকায় প্রেরিত এক বিবৃতিতে বলেন, আব্দুর রহিম কন্ট্রাকটার ছিলেন একজন দেশ প্রেমিক মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধে তার অবদান অনস্বীকার্য। তিনি মরেও অমর হয়ে থাকবেন উল্লেখ করে নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধকালীন সময়ে তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
খবর সংগঠনের প্রচার সম্পাদক আব্দুল্লাহ নয়ন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি’র।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।