মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

সাংবাদিক শাহীনের নানীর জানাযা সম্পন্ন

শেয়ার করুন


উখিয়ার মাতবর পরিবারের মরহুম আরশাদ মিয়া সিকদারের সহধর্মীনি সায়েরা বেগমের নামাজে জানাযা মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) সকাল ১১টায় সম্পন্ন হয়েছে। রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পালং পারিবারিক কবরস্থানে নামাজে জানাযা শেষে মরহুমাকে দাফন করা হয়। নামাজে জানাযায় উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ নেতা ইস্কান্দর সওদাগর, মরহুমার নাতনী জামাতা হলদিয়া পালং ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হক আমিন, মরহুমার নাতী দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও আরটিভির জেলা প্রতিনিধি সাইফুর রহিম শাহীনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পালং গ্রামের সিকদার পরিবারের বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মরহুম আরশাদ মিয়া সিকদারের সহধর্মীনি সায়েরা বেগম সোমবার (২৭ ফেব্রুয়ারী) রাত ৮টা ৩৫ মিনিটে কক্সবাজার শহরের জেনারেল হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৩ কন্যা, অসংখ্য নাতী-নাতনী রেখে যান।

শেয়ার করুন