মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

সাংবাদিক মামুনকে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা

শেয়ার করুন


নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও পরিবেশকর্মী সাংবাদিক ইব্রাহিম খলিল মামুনকে শহরের কলাতলি এলাকায় গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
আজ রোববার (৭মার্চ) বেলা ১ টার দিকে মোটরসাইকেল নিয়ে পেশাগত কাজে কলাতালী যাওযার পথে একটি সাদা রঙের মাইক্রোবাস চাপা দিয়ে ফেলে দেয় মামুনকে। পরে রাস্তা থেকে পথচারীরা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করান।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ বলেন,দীর্ঘদিন ধরে ইব্রাহিম খলিল মামুন সাংবাদিকতার পাশাপাশি কক্সবাজারের পরিবেশ রক্ষা ও দুর্নীতি প্রতিরোধে নানা ভাবে ভূমিকা রাখছে।
উক্ত বিষয়ে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা বলেন, মামুন দীর্ঘদিন ধরে জেলার পরিবেশ রক্ষা ও দুর্নীতি প্রতিরোধে নিরলস ভাবে কাজ করে আসছিল এত ক্ষমতাধর দুর্নীতিবাজ ও ভূমিদস্যুরা ক্ষিপ্ত হয়ে উঠছিল। আজকের যে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে সেটিও অপরাধী চক্রের কাজ বলে মনে হচ্ছে। তাই বিষয়টিকে গুরুত্বসহকারে দেখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানান।
এদিকে উক্ত বিষয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়রী দায়ের করা হয়েছে যার নাম্বার-৩৭১।
উক্ত বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল গীয়াস বলেন,ডায়রীর সূত্র ধরে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিক মামুনকে হত্যার চেষ্টা ঘটনায় জড়িদের দ্রুত গ্রেফতারের দাবী

কক্সবাজার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও পরিবেশকর্মী সাংবাদিক ইব্রাহিম খলিল মামুনকে শহরের কলাতলি এলাকায় গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। একই সাথে উক্ত ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রæত আইনের আওতায় আনার দাবী জানান।
আজ (৭ মার্চ) বিকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলেনে উক্ত দাবী জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয় আজ (৭মার্চ) বেলা ১ টার দিকে মোটরসাইকেল নিয়ে পেশাগত কাজে কলাতালী যাওযার পথে একটি সাদা রঙের মাইক্রোবাস চাপা দিয়ে ফেলে দেয় মামুনকে। পরে রাস্তা থেকে পথচারীরা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করান।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ বলেন,দীর্ঘদিন ধরে ইব্রাহিম খলিল মামুন সাংবাদিকতার পাশাপাশি কক্সবাজারের পরিবেশ রক্ষা ও দুর্নীতি প্রতিরোধে নানা ভাবে ভূমিকা রাখছে।

এতে অনেক ক্ষমতাধর দুর্নীতিবাজ ও ভূমিদস্যুরা ক্ষিপ্ত হয়ে উঠছিল। আজকের যে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে সেটিও অপরাধী চক্রের কাজ বলে মনে হচ্ছে। তাই বিষয়টিকে গুরুত্বসহকারে দেখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানান।

এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা,সহ সভাপতি এনামুল হক,মোঃ আলী,নির্বাহী সদস্য যথাক্রমে জাহেদ সরওয়ার সোহেল,শাহাজাহান মনির,উদয় শংকর পাল মিঠু,রুমেনা আক্তার,উজ্জল কান্তি দে,মা উন টিং প্রমূখ।

শেয়ার করুন