মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

সাংবাদিক মানিক সাহা হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন

শেয়ার করুন

maniksaha20161130133955
খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মানিক সাহা হত্যা মামলায় নয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এমএ রব হাওলাদার এ রায় দেন।

একইসঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। এ মামলার ১১ আসামির মধ্যে বাকি দুজনকে খালাস দেয়া হয়েছে। একই ঘটনায় বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলার রায়ও আজ ঘোষণা করা হয়। একই আদালতে এই মামলায় ১০ আসামির সবাই খালাস পেয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সুমন ওরফে নুরুজ্জামান, বুলবুল ওরফে বুলু, আকরাম ওরফে বোমারু আকরাম, আলী আকবর শিকাদার, সাত্তার ওরফে ডিসকো সাত্তার, বেলাল, মিঠুন, সরো ওরফে সরোয়ার হোসেন, সাকা ওরফে সাখাওয়াত হোসেন।

আসামিদের মধ্যে পলাতক রয়েছেন- সাত্তার ওরফে ডিসকো সাত্তার, বেলাল, কচি ওরফে ওমর ফারুক, মিঠুন, সাকা ওরফে সাখাওয়াত এবং সরো ওরফে সরোয়ার হোসেন।

খালাস প্রাপ্তরা হলেন- মো. হাই ইসলাম কচি ও ওমর ফারুক কচি।

রায় ঘোষণার সময় বিচারক বলেন, এই মামলায় হত্যা অংশে ৪৯ জন সাক্ষ্য দিয়েছেন। অপরদিকে বিস্ফোরক অংশে কোনো সাক্ষী পাওয়া যায়নি। হত্যা অংশে সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, সাংবাদিক মানিকচন্দ্র সাহা ২০০৪ সালের ১৫ জানুয়ারি দুপুরে দিকে খুলনা প্রেসক্লাবের অদূরে ছোট মির্জাপুরে প্রবেশের মুখের রাস্তায় দুষ্কৃতকারীদের বোমা হামলায় ঘটনাস্থলে নিহত হন। সাংবাদিক মানিক সাহা হত্যার পর খুলনা সদর থানার এসআই রনজিৎকুমার দাস বাদী হয়ে ১৭ জানুয়ারি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশাররফ হোসেন হত্যা মামলার চার্জশিট দাখিল করেন।

একই বছরের ১৯ মার্চ অপর তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই আসাদুজ্জামান ফরাজী বিস্ফোরক অংশের চার্জশিট আদালতে দাখিল করেন। মামলায় ১০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। চার্জশিটভুক্ত আসামিরা হলো- মিঠুন, সুমন ওরফে নুরুজ্জামান, মোঃ আকবর আলী শিকদার, বুলবুল ওরফে বুলু, আকরাম ওরফে বোমারু আকরাম, সাত্তার ওরফে ডিসকো সাত্তার, সাকা ওরফে সাখাওয়াত, বেল্লাল, সরো ওরফে সরোয়ার ও শওকত হোসেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট এনামুল হক বলেন, সাংবাদিক মানিক সাহা হত্যা মামলার সঠিক বিচার হয়েছে।

আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট পারভেজ আলম খান, রাষ্ট্র নিযুক্ত আইনজীবী এম ইলিয়াস খান, সেলিনা আক্তার ও মুজিবুর রহমান।

শেয়ার করুন