১২ মে, ২০২৬ | ২৯ বৈশাখ, ১৪৩৩ | ২৪ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

সাংবাদিক নির্যাতন দুঃখজনক: আইজিপি

সাংবাদিকদের ওপর পুলিশি নির্যাতন দুঃখজনক উল্লেখ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, সাংবাদিকরা দেশের জনগণের কল্যাণে কাজ করে। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানসহ বিভিন্ন কর্মকাণ্ড মিডিয়ার মাধ্যমে জনসম্মুখে আসে। কাজেই তারা আমাদের সহযোগী। তাদের সঙ্গে আমাদের সুসম্পর্ক রাখতে হবে।

বুধবার দুপুরে সাভারে আশুলিয়ার কবিরপুর ফায়ারিং রেঞ্জের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শহীদুল হক আরও বলেনে, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের জন্য সহযোগিতা করতে হবে। এই বিষয়টি আমরা পুলিশ সদস্যদের সব সময় বলি। তারপরও যেখানে ত্রুটি বিচ্যুতি হয়, সেখানে আমরা জিরো টলারেন্স দেখাই। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিই। রাজধানীর শাহাবাগে এটিএন নিউজের দুই সাংবাদিক নির্যাতনের ক্ষেত্রেও বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলেও তিনি জানান।

পুলিশ প্রধান বলেন, পুলিশ বাহিনীকে শক্তিশালী করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। সে লক্ষ্যে কবিরপুরে এক কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে ৫ একর জমির উপর একটি আধুনিক ফায়ারিং রেঞ্জ তৈরি করা হয়েছে। দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রত্যক পুলিশ সদস্যকে বছরে ২০ রাউন্ড ফায়ারিং অনুশীলন করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশের ডিআইজি মিলি বিশ্বাস, ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নূরুজ্জামান, ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানসহ পুলিশের ঊধ্র্তন কর্মকর্তা ও স্থানীয় জন প্রতিনিধিরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।