৮ এপ্রিল, ২০২৬ | ২৫ চৈত্র, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার

সাংবাদিক নান্নুর মৃত্যুতে উখিয়া অনলাইন প্রেসক্লাবের শোক

প্রেস বিজ্ঞপ্তি : অগ্নিদগ্ধ যুগান্তরের সিনিয়র ক্রাইম রিপোর্টার ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নান্নু মারা গেছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ, সহ-সভাপতি মোঃ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জসিম আজাদ, অর্থ সম্পাদক এম. সালাহ উদ্দিন আকাশ, দপ্তর সম্পাদক রফিক মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ.কে রফিক উদ্দিন, প্রযুক্তি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কনক বড়ুয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রিদুয়ানুর রহমান, কার্যকরি সদস্য তানভীর শাহরিয়ার, হেলাল উদ্দিন ও তাসপ্রিয়া বিনতে কাশেমসহ সকল সদস্যবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।