মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র উদ্যোগে সংবাদ পত্রের কলো দিবস পালন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগ ক্ষমতায় এলে গণমাধ্যমের স্বাধীনতা থাকে না। সরকারের বিরুদ্ধে যাতে সাহসী ভূমিকা রাখতে না পারে, সে জন্যই দিগন্ত টেলিভিশন, ইসলামিক টিভি ও চ্যানেল ওয়ান, দৈনিক আমার দেশ, দৈনিক দিনকালসহ অনেক পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে। আপোষহীন অনেক কলম সৈনিকদের বছরের পর বছর কারাগারে রেখে নির্যাতন করা হয়েছে।
শুক্রবার সংবাদপত্রের ‘কালো দিবস’ উপলক্ষে কক্সবাজার  সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
১৬ জুন দিবসটি পালন উপলক্ষে সন্ধ্যা ৭ টায় এক আলোচনা সভার আয়োজন করে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার (জেউসি)। এতে অনুষ্ঠানের প্রধান অতিথি ইউনিয়নের সাবেক সভাপতি মুহম্মদ নুরুল ইসলাম বলেন, ‘১৯৭৫ সালের ১৬ জুন আওয়ামী লীগ একদলীয় বাকশাল কায়েম করে। এবার টানা অবৈধ পন্থায় ক্ষমতায় এসে সত্য প্রকাশের ধারক-বাহক দিগন্ত টিভি, ইসলামিক টিভি, চ্যানেল ওয়ান, দৈনিক আমার দেশ, দৈনিক দিনকালসহ বিভিন্ন মিডিয়া বন্ধ করে দিয়েছে। আবার ৫৭ ধারায় একটি কালো আইন করে সাংবাদিকদের মূখ বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে কলম সৈনিকরা অত্যান্ত দুর্বিসহ জিবন পার করছে। তাই এ সভা থেকে ৫৭ ধারা কালো আইন বাতিল, বন্ধ মিডিয়া খুলে দেয়া ও সাংবাদিক নির্যাতন বন্ধসহ কক্সবাজারের তরুণ দুই সাংবাদকর্মী মহি উদ্দীন মাহি এবং মুহিববুল্লাহর বিরুদ্ধ করা মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানান।

শেয়ার করুন