মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

সাংবাদিক আহসান সুমনের ছোট ভাই আবদুল্লাহ’র তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

শেয়ার করুন

দৈনিক আজকের কক্সবাজার পত্রিকার বার্তা সম্পাদক ও এসএ টিভি’র জেলা প্রতিনিধি আহসান সুমনের ছোট ভাই মো. আবদুল্লাহ আল মামুনের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি ভোরে অর্থাৎ আজকের এই দিনে বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার কুর্মিটোলা জেনারেল হসপিটালে আবদুল্লাহ’র মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ২৩ বছর। সামরিক বাহিনীর চাকরী জীবনে অকাল মৃত্যুবরণকারী আবদুল্লাহ উখিয়া উপজেলার কোটবাজার দক্ষিণ ষ্টেশন এলাকার মো. বদিউল আলম ও মমতাজ বেগমের ২য় পুত্র। এদিকে আবদুল্লাহ আল মামুনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইছালে ছওয়াবের আশায় দিনব্যাপি নানা আয়োজন হাতে নেয়া হয়। এর মধ্যে রয়েছে- খতমে কোরআন, খতমে তাহলিল ও কবর জিয়ারত। ছোট ভাইয়ের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে তাঁর রুহের আত্মার মাগফেরাত কামনায় আত্মীয়স্বজন ও পরিচিতজনসহ সকল শুভাকাংখীর কাছে দোয়া চেয়েছেন আহসান সুমন।

শেয়ার করুন