৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

সাংবাদিক আব্দুর রশিদ সন্ত্রাসী হামলায় আহত

পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের পেঠান আলী পাড়া জামে মসজিদের পুকুর জবরদখল থেকে রক্ষা করতে গিয়ে সন্ত্রাসী হামলায় আহত হলেন সাংবাদিক আব্দুর রশিদ।

শুক্রবার (৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আহত আব্দুর রশিদ ওই মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য।

তিনি বর্তমানে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মসজিদের নিয়ন্ত্রণাধীন পুকুরে মাছের পোণা অবমুক্ত করার সময় আব্দুর রশিদের উপর হামলা চালায় কুখ্যাত ডাকাত সাহাব উদ্দিনের ভাই মো. রফিক ও মোটরসাইকেল চোর সিন্ডিকেটের প্রধান এবং বহু মামলার আসামি আজিজুল হক পুতিয়া।

তবে, অভিযুক্তদের দাবি, ওই পুকুরটি তাঁদের।

এ প্রসঙ্গে বাইশারী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলম বলেন, পুকুরটি সরকারি। দীর্ঘ ৪৫ বছর ধরে মজসিদ কর্তৃপক্ষ এবং মুসল্লিরা ব্যবহার করে আসছে এই পুকুর। এ ব্যাপারে পরিষদের একটি রায়ও রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, মসজিদের পুকুর জবর দখল করতে এলাকার একটি চিহ্নিত চক্র অপচেষ্টা চালাচ্ছে। ওই অপরাধীচক্রের রোষানলে পড়লেন সাংবাদিক আব্দুর রশিদ।

এদিকে, আহত সহকর্মী আব্দুর রশিদকে হাসপাতালে দেখতে যান নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

দোষী ব্যক্তিদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক সমাজসহ সর্বস্তরের মানুষ।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি টান্টু সাহা ঘটনা তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিবেন বলে জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।