২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

সাংবাদিক আবদুল মোনায়েম খান আর নেই

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডেইলি ফিনেন্সিয়াল এক্সপ্রেস এর কক্সবাজার জেলা প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক আবদুল মোনায়েম খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

রোববার ৭ জুন বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-তে নেয়ার পর পরই তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন। বিষয়টি আবদুল মোনায়েম খানের সাথে থাকা তার সহধর্মিণীর ভাই জয়নাল আবেদীন নিশ্চিত করেছেন।

এর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডেইলি ফিনেন্সিয়াল এক্সপ্রেস এর কক্সবাজার জেলা প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক আবদুল মোনায়েম খানের অবস্থা খুবই সংকটাপন্ন ছিলো। তাঁর শরীরে অক্সিজেন সিসুরেশনের মাত্রা ৬০-৪০ এ উঠা নামা করছিলো। যা সুস্থ মানুষের ক্ষেত্রে স্বাভাবিকভাবে ৯৩ দরকার।

চট্টগ্রাম মেডিকেল কলেজের করোনা ওয়ার্ডের রেড জোনে চিকিৎসাধীন থাকা আবদুল মোনায়েম খানের অবস্থার গুরতর অবনতি হয় রোববার ৭জুন ভোর থেকে। পরে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসিরের সহায়তায় একই হাসপাতালে তার জন্য আইসিইউ এর ব্যবস্থা করে রোববার বেলা ২টার পর তাকে আইসিইউ-তে নেওয়া হয়। আইসিইউ-তে নেওয়ার পর পরই আবদুল মোনায়েম খান সবাইকে শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে যান।

সিনিয়র সাংবাদিক আবদুল মোনায়েম খান (৫৪) কক্সবাজার শহরের তারাবনিয়ার ছরা কবরস্থান রোডের মরহুম কানুনগো বদিউল আলমের জ্যেষ্ঠ পুত্র।

সিনিয়র সাংবাদিক আবদুল মোনায়েম খান গত মে থেকে প্রচন্ড জ্বরে ভুগছিলেন। গত ৩১ মে তার ও তার সন্তান, কক্সবাজার সিটি কলেজের প্রথম বর্ষের ছাত্র মোহাইমেন এর স্যাম্পল টেস্টে দেওয়া হয়। গত ৩১ মে আবদুল মোনায়েম খান ও সন্তান মোহাইমেন এর, ‘পজেটিভ’ রিপোর্ট আসে। ১ জুন রাতে আবদুল মোনায়েম খানকে উখিয়া SARI Isolation & treatment centre এ ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে গত ৩ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে তাকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছিলো।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।