মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

সাংবাদিক আনছার হোসেনের পিতার ইন্তেকাল, জানাযায় মানুষের ঢল

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: পর্যটন শহর কক্সবাজার থেকে প্রকাশিত অন্যতম জনপ্রিয় অনলাইন সংবাদপত্র কক্সবাজার ভিশন ডটকমের সম্পাদক ও প্রাচীন দৈনিক সৈকতের নির্বাহী সম্পাদক আনছার হোসেনের পিতা বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন সওদাগরের মরদেহ রোববার বেলা ১১টায় নামাজে জানাযা শেষে কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়া কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি শুক্রবার রাত ৭টা ৫৫ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি বেশ কিছুদিন ধরে স্ট্রোকজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনি ছাড়াও অসংখ্য ব্যবসায়ী বন্ধু এবং গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম আবুল হোসেন সওদাগরের জানাযা পড়ান উত্তর নুনিয়াছড়া জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা মোহাম্মদ হোছাইন। এই জানাযায় মানুষের ঢল নামে। কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমান জানাযার নামাজে অংশ নেন। কক্সবাজারের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ ও সাংবাদিকরাও জানাযায় অংশ নিয়েছেন।

এদিকে এক বিবৃতিতে মরহুমের বড় ছেলে সিনিয়র সাংবাদিক আনছার হোসেন তার বাবার মৃত্যুতে যারা শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং জানাযায় অংশ নিয়ে মরহুম আবুল হোসেনে আত্মার মাগফিরাতের জন্য দোয়া করেছেন তাদের সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি তার মরহুম বাবা ও মায়ের জন্য আবারও সকলের কাছে দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত, আবুল হোসেন সওদাগ দীর্ঘকাল কক্সবাজার শহরের ফিশারী ঘাট এলাকায় মাছ ও বরফ ব্যবসায় জড়িত ছিলেন। তার বাবা মরহুম আলী হোসেনও বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। তিনিও জীবনকালে নতুন বাহারছড়া এলাকায় বাঁশ ব্যবসায় জড়িত ছিলেন।

আবুল হোসেনের বড় ছেলে আনছার হোসেন দীর্ঘ প্রায় ২৫ বছর যাবৎ সুনামের সাথে সাংবাদিকতায় যুক্ত আছেন। তার সম্পাদনায় কক্সবাজারের অন্যতম জনপ্রিয় অনলাইন সংবাদপত্র কক্সবাজার ভিশন ডটকম প্রকাশিত হচ্ছে। এছাড়াও কক্সবাজারের প্রাচীন দৈনিক সৈকতের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মেজো ছেলে শাহজাহান হোসেন দীর্ঘদিন ধরে ব্যবসায় যুক্ত আছেন। তিনি শহরের হোটেল গোল্ডেন ইনের পরিচালক।

অন্য দুই ছেলে হারুন হোসেন ও তুহিন হোসেনও ব্যবসায় যুক্ত।

শেয়ার করুন