২৬ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র বিশেষ সাধারণ সভায় বক্তারা

সাংবাদিকরা সত্যনির্ভর না হলে দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়

সংবাদ বিজ্ঞপ্তিঃ সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র বিশেষ সাধারণ সভা ১১ জানুয়ারী বৃহস্পতিবার বিকালে কক্সবাজার প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র সভাপতি মুহম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসানুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা দেশ ও জাতির বিবেক। দেশের ক্রান্তিকালে তাদের লেখনি জাতিকে সঠিক পথের নির্দেশনা দেয়। আবার সাংবাদিকরা সত্যনির্ভর না হলে দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। নির্যাতিত-নিপীড়িত মানুষের আশ্রয়স্থল হলো সাংবাদিকরা। দায়িত্ব পালনে সর্বদা পেশাদারিত্ব বজায় রাখতে হবে।
সভায় বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা শামসুল হক শারেক, সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ, দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার নুরুল ইসলাম হেলালী, কোষাধ্যক্ষ মোহাম্মদ হাসিম, রুহুল কাদের বাবুল ও এম. আর মাহবুব। সভায় সাংবাদিক ইউনিয়নের কক্সবাজারের বার্ষিক পিকনিক ও সদস্যদের আবাসিক সংকট নিরসনে নানা সিদ্ধান্ত গৃহীত হয়।
এসময় উপস্থিত ছিলেন এস এম জাফর, ইব্রাহিম খলিল মামুন, এম.এ আজিজ রাসেল, ইমাম খাইর, জসিম উদ্দিন ছিদ্দিকী, এম. আমান উল্লাহ, সরওয়ার সাঈদ, খোরশেদ হেলালী, ছৈয়দ আলম, নুরুল আমিন হেলালী, গোলাম আজম খান, এরফানুল হক আফনান, আবদুর রহমান, ইসলাম মাহমুদ, আবদুল মতিন চৌধুরি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।