২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

সাংবাদিকদের নিকট ইউএনও সাঈকার দুঃখ প্রকাশ, চাইলেন সহযোগিতা

ইমাম খাইর, কক্সবাজারঃ
কক্সবাজারের পেকুয়ায় ১৫ টন সরকারী চাল চুরির ঘটনায় প্রত্যাহার ও ২৪ ঘন্টার ব্যবধানে তা স্থগিত হওয়ায় স্থানীয় সাংবাদিকদের হেয় করে গণমাধ্যমে দেয়া বক্তব্য প্রত্যাহার ও দুঃখ প্রকাশ করেছেন ইউএনও সাঈকা সাহাদাত।

শনিবার (২ মে) ইউএনও নিজেই স্বাক্ষর করে প্রেস বার্তা পাঠিয়েছেন।

প্রেস বার্তায় ইউএনও সাঈকা বলেন, শুক্রবার জাতীয় একটি অনলাইন নিউজ পোর্টালে পেকুয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে আমার করা মন্তব্যটি আমি প্রত্যাহার করছি। এতে যদি কোন সাংবাদিক বন্ধু কষ্ট পেয়ে থাকেন, আমি দুঃখ প্রকাশ করছি।

তিনি বলেন, কোন প্রমাণ ব্যতিরেখে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি আমার ব্যক্তিগত মানহানিকর ও ষড়যন্ত্রমূলকভাবে গুটি কয়েক ব্যক্তি আমার বিরুদ্ধে মনগড়া গল্পকাহিনী বানিয়ে মিথ্যা তথ্য প্রচার করে যাচ্ছে, তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণে সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করছি।

ইউএনও সাঈকা আরো বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে সাংবাদিক ভাইদের পাশে পাবো, আশা করছি। মানুষের জন্য একযোগে কাজ করার সময় এখনই।

আসুন, আমরা সকল মনোকষ্ট ভুলে ঐক্যবদ্ধভাবে করোনা মোকাবিলা করি। স্বাস্থ্যবিধি মানতে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মানুষকে সচেতন করি। সহায়তা পাওয়ার জন্য প্রতিটি মানুষের ঘরে পৌঁছে দিই প্রধানমন্ত্রীর প্রেরিত উপহার/সহায়তা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।