২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

“সাংগঠনিক শক্তি দিয়ে সকল অপশক্তিকে রুখে দিতে হবে”

 


আগামী ১১ ফেব্রুয়ারী বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নগরী কক্সবাজারে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন উপলক্ষে জেলার তৃণমূলে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। এ উপলক্ষে জেলাব্যাপী শুরু হয়েছে প্রতিনিধি সমাবেশের কার্ড ও পোষ্টার বিতরণ কার্যক্রম। এসব কার্ড ও পোষ্টার দলীয় নেতাকর্মীদের হাতে তুলে দিচ্ছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জননেতা মুজিবুর রহমান চেয়ারম্যান। বুধবার বিকালে চকরিয়া উপজেলায় তিনি আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় মুজিবুর রহমান চেয়ারম্যান তৃণমূল থেকে শুরু করে সর্বস্থরের নেতাকর্মীদের প্রতিনিধি সমাবেশ সফল করতে আহবান জানান। তিনি বলেন, আওয়ামীলীগের সাংগঠনিক শক্তি দিয়ে সকল অপশক্তিকে রুখে দিতে হবে। কার্ড ও পোষ্টার বিতরণ কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি রেজাউল করিম, মুক্তিযোদ্ধা সম্পাদক এসএম কামাল উদ্দিন, শিল্প ও বাণিজ্য সম্পাদক খালেদ মাহমুদ, এটিএম জিয়া উদ্দিন চৌধুরী, আমিনুর রশিদ দোলাল, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, জামাল হোসেন, ফজলুল করিম সাঈদী, শওকত হোসেন, পৌর আওয়ামীলীগ নেতা এবি ছিদ্দক খোকনসহ নেতৃবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।