মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

হারবাং আ'লীগের বাজেটোত্তর আনন্দ মিছিলে- ফজলুল করিম সাঈদী

সাংগঠনিক কার্যক্রম বিকশিত করতে চকরিয়ার প্রতিটি জনপদে আ’লীগকে সাজাতে হবে

শেয়ার করুন

হারবাং আওয়ামীলীগের বাজেটোত্তর আনন্দ মিছিল শেষে বক্তব্য দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী

নিজস্ব প্রতিবেদক,চকরিয়াঃ চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে গতকাল সোমবার বিকালে বাজেটোত্তর আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এরপর স্থানীয় উত্তর হারবাং মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী।
অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম, সহ-সভাপতি ছৈয়দ আলম কমিশনার, বন ও পরিবেশ সম্পাদক শাহাব উদ্দিন।

সভায় বিশেষ অতিথির আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা পরিমল বড়–য়া, হারবাং ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি দারুস ছালাম মো.রফিক, চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, হারবাং ইউনিয়ন সিনিয়র সহ-সভাপতি মুরাদ, যুগ্ন সম্পাদক বেলাল মাস্টার, ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোরশেদ আলম, উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা আবদুল আলীম, আওয়ামীলীগ নেতা রাজা মিয়া, দিল হোসেন, মনজুর আলম, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, যুবলীগের পারভেজ, বরকত, ওয়াহিদ, ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, সহ-সভাপতি আবদুল মালেক, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহেদ প্রমুখ। সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশনে সকলের সম্মতিক্রমে আবদুল খালেক সভাপতি ও আমির হোসেন সাধারণ সম্পাদক করে ৮নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি ঘোষনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসুরী দেশরত্ম শেখ হাসিনার সুদক্ষ নেত্বত্বে চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সকলস্থরের নেতাকর্মী অবিচল রয়েছে। সংগঠনের কার্যক্রমে গতিশীলতা আনতে নেতাকর্মীরা এক এবং অভিন্ন আছে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, সকলস্তরের নেতাকর্মীদের সম্বনয়ের মাধ্যমে আগামী দিনে আওয়ামীলীগের সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে। সেইজন্য চকরিয়া উপজেলার প্রতিটি অঞ্চলে নেতাকর্মীদেরকে সংগঠনের জন্য নিবেদিতভাবে কাজ করতে হবে। সংগঠনকে শক্তিশালী করতে হলে নতুন নেতৃত্ব বিকাশের মাধ্যমে আওয়ামীলীগকে ঢেলে সাজাতে হবে।

শেয়ার করুন