মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

সশস্ত্র বাহিনী দিবসে চট্টগ্রামে বর্ণিল অায়োজন

শেয়ার করুন

file-4

সেনা, নৌ ও বিমান বাহিনীর চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো সশস্ত্র বাহিনী দিবস। সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম সেনানিবাসের ইবিআরসি প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় সংবর্ধনা অনুষ্ঠান।

অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী দিবসের কেক কাটেন সেনাবাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার, নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চল কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহিন ইকবাল, বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের এয়ার অধিনায়ক এয়ার কমোডর এইচএম ফজলুল হক।

এ সময় উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে বিপুলসংখ্যক মুক্তিযোদ্ধাসহ চট্টগ্রামের গণ্যমান্য আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
bg-220161121220003
স্বাগত বক্তব্যে এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার সশস্ত্রবাহিনীর গৌরবগাথা তুলে ধরে বলেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনী স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি উন্নয়ন কর্মযজ্ঞ ও দুর্যোগ মোকাবেলায় অগ্রণী ভূমিকা রাখছে। নানামুখী জনসেবামূলক কাজ করে দেশবাসীর আস্থা অর্জন করেছে।

অনুষ্ঠানে ঐতিহ্যবাহী ব্যান্ড ডিসপ্লে ও বাদ্য পরিবেশনা অতিথিদের মুগ্ধ করে।

এদিকে, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে চট্টগ্রাম নৌ জেটিতে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা আবু বকর’ জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ যুদ্ধজাহাজটি পরিদর্শন করেন।

শেয়ার করুন