২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

সর্বোচ্চ বিচারালয় প্রাঙ্গন থেকে মূর্তি অপসারণ করতেই হবে

মহানবী (স.) শিরকি-কুফরি, পৌত্তলিক মতবাদের বিরুদ্ধে আজীবন লড়াই করে মানুষকে যে তাওহীদ, রেসালত ও ঈমানের শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষা থেকে জাতিকে বিচ্যুত করার জন্য নাস্তিক্যবাদী ও পৌত্তলিকবাদী অপশক্তি বহুমূখি চক্রান্তে মেতে উঠেছে। এরই অংশ হিসেবে এদেশের সর্বোচ্চ বিচারালয় প্রাঙ্গনে কল্পিত দেবীর মূর্তি স্থাপন করা হয়েছে। এই মূর্তি অবিলম্বে অপসারণ করতে হবে। অন্যথায় দেশব্যাপী আন্দোলন গড়ে তুলা হবে। শনিবার (৪মার্চ) কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে শানে সম্মেলনে হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মুফতি ফয়জুল্লাহ এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মূর্তি স্থাপনকারীরা আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করেছে। দেশকে আল্লাহর গজব থেকে বাঁচাবার জন্যে বিচারালয় প্রাঙ্গন থেকে এই মূর্তি সরানোর আন্দোলন জোরদার করতে হবে।
দুই দিনব্যাপী শানে রেসালত সম্মেলনের প্রথম দিনে পৃথক অধিবেশনে সভাপতিত্ব করেন প্রবীন আলেমে দ্বীন মাওলানা শেখ সোলাইমান, মাওলানা নাজের হোসাইন, আলহাজ্ব মাওলানা মোস্তাক আহমদ।
আলোচনা করেন- জামিয়া ইসলামিয়া পটিয়ার মুহাদ্দিস ও প্রধান মুফতি আল্লামা মুফতি মোজাফ্ফর আহমদ, চট্টগ্রাম ওমরগণি এমইএস কলেজের অধ্যাপক ও ইসলামী সংস্কৃতি বিভাগের প্রধান মাওলানা ড. আ.ফ.ম খালিদ হোসেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাওলানা ড. এবিএম হিজবুল্লাহ, ঢাকা জামেয়া রহমানিয়ার শায়খুল হাদীস মাওলানা মুফতি মামুনুল হক, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, সংখ্যা গরিষ্ট মুসলমানদের এ দেশে ঈমান আক্বীদা বিরোধী কোন ষড়যন্ত্র সহ্য করা হবেনা। মহানবী (স.) এর শানে বেয়াদবীকারীদের বিরুদ্ধে অবিলম্বে সর্বোচ্চ শাস্তির বিধান করতে হবে।
মাওলানা হাফেজ এরশাদ উল্লাহ, হাফেজ আবুল মঞ্জুুর, মাওলানা সোহাইল এর পরিচালনায় সম্মেলনে আরো আলোচনা করেন মাওলানা হাফেজ আবদুর রহিম রাহি, মাওলানা হাফেজ শামসুল হক, মাওলানা এজাজুল করিম, মাওলানা আবদুর রাজ্জাক, মাওলানা সাইফুল ইসলাম।
হেফাজতে ইসলামের জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইয়াছিন হাবীব জানান, শানে রেসালত সম্মেলন ঈমান আক্বীদা বিশুদ্ধ করার জন্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সম্মেলনের রবিবার সমাপনী। এদিনের আলোচকরা হচ্ছেন- হেফাজতের আমীর, জামিয়া আহলিয়া মঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী, হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী, ঢাকা জামেয়া কাসেমিয়া মিরপুরের পরিচালক মাওলানা জুনাইদ আল-হাবিব, বি-বাড়িয়া জামিয়া দারুল আরকমের পরিচালক মাওলানা সাজেদুর রহমান। সম্মেলনে হেফাজতের জেলা সভাপতি মাওলানা আবুল হাছানসহ বরেণ্য উলামায়ে মাশায়েখবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।