৪ এপ্রিল, ২০২৬ | ২১ চৈত্র, ১৪৩২ | ১৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

সর্বোচ্চ রক্তদানে সন্ধানী’র সম্মাননায় “অন্তচোখ”

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার জেলার সর্বোচ্চ রক্তদাতা সংগঠন হিসেবে “অন্তচোখ স্বেচ্ছায় রক্তদান কমিউনিটি” কে তৃতীয় বারের মতো সম্মাননা দিলেন সন্ধানী কেন্দ্রীয় পরিষদ।

২৮ সেপ্টেম্বর (শুক্রবার) কক্সবাজার মেডিকেল কলেজ চত্বরে সন্ধানী কমেকের সহযোগিতায় ৩৮ তম সন্ধানী কেন্দ্রীয় ষান্মাষিক সভায় এ সম্মাননা প্রদান করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। প্রধান আলোচক স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংসদ সাইমুন সরওয়ার কমল, সাংসদ আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান প্রমুখ।

সম্মাননা প্রদানকালে কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সুবাস চন্দ্র সাহা, কক্সবাজার জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও বি.এম.এ সভাপতি ডা. পু চ নু, কক্সবাজারের সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, বি.এম.এ সম্পাদক ডা. মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

অন্তচোখ-স্বেচ্ছায় রক্তদান কমিউনিটির পক্ষ সম্মাননা গ্রহণ করেন প্রধান সংগঠক পলাশ বড়ুয়া, যুগ্ম সংগঠক জসিম আজাদ, সংগঠক বিজন বড়ুয়া, দাতা সদস্য বিশ্বজিত বড়ুয়া। মানবিক কাজের স্বীকৃতি প্রদানের জন্য সন্ধানী কক্সবাজার মেডিকেল ইউনিট ও সন্ধানী কেন্দ্রীয় পরিষদকে ধন্যবাদ জানিয়েছেন অন্তচোখ কর্তৃপক্ষ।

উল্লেখ্য ১২.১২.২০১২ সালে কক্সবাজারের উখিয়ায় একঝাঁক যুবদের সমন্বয়ে যাত্রা শুরু করে মানবিক সংগঠন ”অন্তচোখ স্বেচ্ছায় রক্তদান কমিউনিটি”। জরুরী প্রয়োজনে মুমুর্ষরোগীদের রক্তদান করা ছিল সংগঠনের মুখ্য উদ্দেশ্য। এরই ধারায় প্রতিবৎসর বুদ্ধ পুর্ণিমা এবং বিশেষ দিবসে রক্তদান কর্মসূচী, ফ্রি ব্লাড গ্রুপিং টেষ্ট এবং জরুরী মুহুর্তে তালিকাভুক্ত ৩ শতাধিক সদস্যরা স্বেচ্ছায় রক্তদান করে থাকে। ফেসবুকে পেতে- অন্তচোখ-স্বেচ্ছায় রক্তদান কমিউনিটি (https://web.facebook.com/ANTHOCHOK/)

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।