২৪ আগস্ট, ২০২৬ | ৯ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

সরকারের দেওয়া ২৫০০ টাকার লিষ্ট পাব্লিক স্থানে টাঙালেন খুনিয়া পালং ইউপি চেয়ারম্যান

হামীম ফরহাদ সায়েম: কক্সবাজার সময়

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে অসহায় মানুষের জন্য ২৫০০ টাকা করে যে উপহারের ঘোষণা দিয়েছেন তা ইতিমধ্যে অনেকের মোবাইলে চলে এসেছে।

কিন্তূ দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে। এই উপহারের তালিকায় ইউপি মেম্বার চেয়ারম্যানরা তা দূর্নীতি করে আত্নীয় স্বজন এবং একাধিক নামে একই মোবাইল নাম্বার ব্যাবহারের অভিযোগে। যার সত্যতা ও মিলে চরমভাবে। সরেজমিনে দেখা দেশের বিভিন্ন স্থানে ইউপি সদস্যরা একাধিক নামের প্রেক্ষিতে একই নাম্বার বারবার ব্যাবহার করেছে।

সারাদেশে এমন অভিযোগের প্রেক্ষিতে রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান সাংবাদিক আবদুল মাবুদ গতকাল রাতে তার নিজস্ব ফেইসবুক আইডি থেকে ২৫০০ টাকার লিষ্ট ১০০টি পাবলিক স্থানে টাঙানোর ঘোষণা দেন এবং কোনো রকম অনিয়ম থাকলে তার জবাবদিহিতা ও জনগণের কাছে করবেন বলে তার স্ট্যাটাসে উল্লেখ করেন।

ঘোষণা অনুযায়ী ১৯ই মে মঙ্গলবার সকাল থেকে খুনিয়া পালং ইউনিয়নের একাধিক জনসমগমস্থলে প্রধানমন্ত্রীর উপহারের ২৫০০ কারা পাবেন তাদের একটি লিষ্ট বিভিন্ন স্থানে টাঙিয়ে দিয়েছেন।

জনগণের চাহিদা মূলক এবং সাড়া জাগানো মূলক সিদ্ধান্তের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম সহ জেলার বিভিন্ন মানুষের প্রশংসা কুড়িয়েছেন খুনিয়া পালং ইউপি চেয়ারম্যান সাংবাদিক আবদুল মাবুদ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।