মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

সরকারের উন্নয়ন কাজ জনগণের দৌড়গোঁড়ায় পৌঁছে দিতে জনপ্রতিনিধিদের ভূমিকা পালন করতে হবে

শেয়ার করুন

DSC_1545
কক্সবাজারের নবাগত জেলা প্রশাসক মোঃ আলী হোসেন বলেছেন-সরকারের উন্নয়ন কাজ জনগণের দৌড়গোঁড়ায় পৌঁছে দিতে জনপ্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। জনগণ যাতে নিজেদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রেখে জনপ্রতিনিধিদের কাজ করে যেতে হবে। ৮ মার্চ রবিবার সকালে নিজ কার্যালয়ে খুরুস্কুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আবদুর রহিমের নেতৃত্বে পরিষদের সদস্যবৃন্দ শুভেচ্ছা বিনিময় করতে গেলে জেলা প্রশাসক উপরোক্ত কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন-খুরুস্কুল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (১) ফিরোজ সিদ্দিকী, প্যানেল চেয়ারম্যান (২) জানে আলম, পুরুষ ইউপি সদস্য ফয়েজ উল্লাহ, রনজিত কুমার দে, নুরুল হুদা, বিমল কান্তি দে, এম. জুনায়েদ, শামসুল হুদা, শহিদুল হক পুতু, মহিলা ইউপি সদস্য অর্চণা প্রভা দে, রোজিনা আক্তার ও আরেফা বেগম।

শেয়ার করুন