২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

সরকারের অনুরোধের ২৪% তথ্য দিয়েছে ফেইসবুক

সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে জঙ্গিবাদ ও বিদ্বেষের প্রচার ঠেকানোর চেষ্টার মধ্যে সাম্প্রতিক সময়ে ফেইসবুক কর্তৃপক্ষের কাছে বাংলাদেশ সরকারের তথ্য চাওয়ার পরিমাণ বেড়েছে।
গত বছরের দ্বিতীয়ার্ধে (জুলাই-ডিসেম্বর) মোট ৪৯টি অনুরোধের মাধ্যমে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ৫৭ জন ব্যবহারকারীর তথ্য চাওয়া হয়েছিল। এর মধ্যে ২৪ শতাংশ তথ্য ফেইসবুক কর্তৃপক্ষ সরকারকে দিয়েছে বলে তাদের সর্বশেষ ‘গভর্নমেন্ট রিকোয়েস্ট রিপোর্ট’ এ বলা হয়েছে।
তার আগে জানুয়ারি-জুন সময়ে ১০টি অনুরোধের মাধ্যমে বাংলাদেশ সরকার নয়জন ব্যবহারকারীর তথ্য চাইলে ২০ শতাংশ তথ্য দিয়েছিল ফেইসবুক কর্তৃপক্ষ।
এবারের ৪৯টি অনুরোধের মধ্যে ২৪টিতে মোট ৩২টি অ্যাকাউন্টের তথ্য চেয়েছিল সরকার। এর ৮ দশমিক ৩৩ শতাংশ তথ্য ফেইসবুক দিয়েছে। আর ২৫টি অ্যাকাউন্টের বিষয়ে ছিল ‘জরুরি’ অনুরোধ। তার ৪০ শতাংশ ফেইসবুক কর্তৃপক্ষ পূরণ করেছে।
গতকাল শুক্রবার প্রকাশিত এই ষাš§াষিক প্রতিবেদনে বলা হয়েছে, ফৌজদারি অভিযোগের তদন্ত চলায় বাংলাদেশ সরকারের অনুরোধে ১৫টি অ্যাকাউন্টের রেকর্ড ৯০ দিন পর্যন্ত সংরক্ষণ করবে ফেইসবুক কর্তৃপক্ষ। তবে বরাবরের মতোই সংশ্লিষ্ট ব্যবহারকারীর নাম বা কনটেন্ট সম্পর্কে কোনো তথ্য ফেইসবুকের প্রতিবেদনে প্রকাশ করা হয়নি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।