১৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ৫ ফাল্গুন, ১৪৩২ | ২৯ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

সরকারি জায়গায় রোহিঙ্গাদের দোকান,অবশেষে উচ্ছেদ অভিযান

জাহেদ হাসান :

মিয়ানমার সেনাদের নির্যাতন -নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা কিছু সংখ্যক রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খোলে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাদের মধ্য অনেকে ক্যাম্পের বাহিরে সরকারি জায়গা দখল করে দোকান বসিয়ে ব্যবসা করে আসছে এমন তথ্যের ভিত্তিতে উখিয়া উপজেলা প্রশাসন ও দক্ষিণ বনবিভাগ যৌথ অভিযান চালিয়ে এসব অবৈধ স্হাপনা উচ্ছেদ করেছে।

বনবিভাগ সূত্রে, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের থাইংখালী বিটের আওতাধীন বালুখালী ঢালারমুখে কিছু রোহিঙ্গা নাগরিক ক্যাম্পের বাহিরে এসে সরকারি বনভূমি দখল করে দোকান বসিয়ে নির্বিঘ্নে ব্যবসা চালানো সহ নানান অপকর্ম করে আসছে।এমন তথ্যের ভিত্তিতে উখিয়া উপজেলা প্রশাসন ও দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জ অবৈধ স্হাপনার বিরুদ্ধে যৌথভাবে অভিযান পরিচালনা করে অবৈধভাবে স্হাপিত দোকানপাট উচ্ছেদ করেছে।

রবিবার(১৮ সেপ্টেম্বর) এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসাইন সজিব, অভিযানে সার্বিক সহযোগীতায় ছিলেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম,থাইংখালী বিট কর্মকর্তা মোহাম্মদ রাকিব হোসাইন সহ অন্যান্য বিটের বিট কর্মকর্তা ও স্টাফগণ অংশ নেন।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন,বনভূমি থেকে অবৈধ স্হাপনা উচ্ছেদ করে বনভূমি দখলমুক্ত করা হয়েছে।চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেন তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।