২১ ফেব্রুয়ারি, ২০২৬ | ৮ ফাল্গুন, ১৪৩২ | ৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য

সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের জ্ঞানের উর্বর জগৎ

নিজস্ব প্রতিবেদক:

দৈনিক কক্সবাজার সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের জেলার একজন আলোকিত মানুষ। যিনি জেলার সংবাদ পত্র, সাংবাদিকতার বীজ রোপন করে তৈরী করেছেন একটি অধ্যায়। রাজনীতি, শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং ক্রীড়া আঙ্গনে রয়েছে এই ব্যক্তির সমান বিচরণ। জ্ঞানের উর্বর একটি জগতের মানুষ নুরুল ইসলাম জেলাবাসির কাছে স্মরণীয় হতে থাকবে।

কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর দৈনিক কক্সবাজার সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে বক্তারা এমন কথা বলেন।

বুধবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত আয়োজনে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য বদিউল আলম, এসএম আমিনুল হল চৌধুরী, প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন সভাপতি আবু তাহের চৌধুরী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও প্রয়াত মোহাম্মদ নুরুল ইসলামের সন্তান মো. মুজিবুল ইসলাম মরহুমের কর্মময় জীবন নিয়ে আলোকপাত করেন। মিলাদ ও পরে মোনাজাত পরিচালনা করেন কক্সবাজার কেন্দ্রিয় ঈদগাঁও মাঠ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবদুল কাইয়ুম।

এতে প্রেসক্লাবের সহ সভাপতি মমতাজ উদ্দিন বাহারী, সদস্য জিএম আশেক উল্লাহ, মোহাম্মদ নুরুল ইসলাম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।