মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

সমুদ্র সৈকতে মালামালসহ চোর আটক

শেয়ার করুন

সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে চুরির মালামালসহ ফরিদ আলম (৩৫) নামের এক চোরকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।

মঙ্গলবার বেলা দেড়টার দিকে ৫টি মোবাইল সেট, দুটি মানিব্যাগ ও ৫টি ঘড়িসহ তাকে আটক করা হয়।

আটক চোর মহেশখালী উপজেলার কুতুবজুম ইউনিয়নের মাজেরপাড়ার ঘড়িভাঙ্গা গ্রামের জফুর বহদ্দারের ছেলে।

ট্যুরিস্ট পুলিশ সূত্র জানায়, কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসা সিলেটের জকিগঞ্জের পূর্ব হাসিতলা গ্রামের নুর হোসেনের ছেলে মো. শাহজাহান আমিনের মোবাইল, মানিব্যাগ, ঘড়ি ও টাকা চুরি করার সময় ট্যুরিস্ট পুলিশ তাকে হাতেনাতে গ্রেফতার করে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী বাংলানিউজকে জানান, আটককে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আর উদ্ধার করা মালামাল পর্যটককে বুঝিয়ে দেওয়া হয়েছে।

শেয়ার করুন