মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

সমিতিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটি গঠিত

শেয়ার করুন

বার্তা পরিবেশক:

কক্সবাজার পৌর ১নং ওয়ার্ডের সমিতিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গত ২১ ডিসেম্বর বিকালে মসজিদ প্রাঙ্গনে স্থানীয় মুসল্লী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সর্বসম্মতিক্রমে পুর্বের কমিটি বিলুপ্ত করে ১৬ সদস্য বিশিষ্ট নতুন এই কমিটি গঠন করা হয়। স্থানীয় মুরব্বী মোঃ মুছা সওদাগরের সভাপতিত্বে এবং শফি আলম (সোনা মিয়ার) পরিচালনায় অনুষ্ঠিত সভায় মসজিদ সম্পর্কিত বিষয় নিয়ে বিষদ আলোচনার পর উক্ত নতুন কমিটি ঘোষনা করা হয়। উক্ত কমিটিতে দৈনিক বাঁকখালী পত্রিকার সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরীকে সভাপতি, মোঃ মুছা সওদাগরকে সিনিয়র সহ-সভাপতি, আবুল হোছাইন সর্দারকে সহ-সভাপতি, দৈনিক সাগর দেশ পত্রিকার সম্পাদক ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক মোস্তফা সরওয়ারকে সাধারণ সম্পাদক, মোঃ শরিফ হোসেনকে সহ-সাধারণ সম্পাদক, মোঃ শফি আলম (সোনামিয়া) কে অর্থ সম্পাদক, মোঃ নাছির উদ্দীন, সিকান্দার আবু জাফর হীরু, হাফেজ বেলাল উদ্দীন আনচারী, আবদুল খালেক, নাজিম উদ্দীন নাজুকে নির্বাহী সদস্য এবং নুরুল আলম, মোসলেম উদ্দীন, আমির হোসেন, ফরিদ আহমদ ও মোঃ আলমগীরকে সহযোগী সদস্য হিসাবে মনোনিত করা হয়। পরে উক্ত কমিটির মঙ্গল কামনা করে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।

শেয়ার করুন