মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

সমাবেশে যোগ দিতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক কক্সবাজারে

শেয়ার করুন

কক্সবাজার জেলা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত ‘শিক্ষার জন্য সমাবেশ’ এ যোগ দিতে সকাল ৯টায় কক্সবাজার পৌঁছেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। এবারের সমাবেশের প্রতিপাদ্য বিষয় হলো `শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার উপদেশ`।

আজ রববিার দুপুর ২টায় কক্সবাজার জেলার শহীদ দৌলত ময়দানে এই সমাবেশটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ছাত্রলীগ সাধারণ সম্পাদকের সফরসঙ্গী হিসেবে রয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি এরশাদুর রহমান চৌধুরী, রাজীব আহমেদ রাসেল, নাজমুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক লালন, দপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা, উপ-দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম জয়। সমাবেশে জাকির হোসাইনের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে।

কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে স্থানীয় পর্যায়ের আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

শেয়ার করুন