১০ সেপ্টেম্বর, ২০২৬ | ২৬ ভাদ্র, ১৪৩৩ | ২৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়া প্রেস ক্লাবের নতুন সভাপতি-সম্পাদক শাহীন ও ফারুক   ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা স্কাসের উদ্যোগে উখিয়া প্রেসক্লাবে বৃক্ষরোপণ

বিশেষ প্রতিবেদক:

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্প, স্কুল-মাদ্রাসা, সরকারি- বেসরকারী প্রতিষ্টানে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ,ওষুধি গাছের চারা রোপণের অংশ হিসেবে কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।বুধবার সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস) এর উদ্যোগে উখিয়া প্রেসক্লাবের প্রাঙ্গনে বৃক্ষরোপণ করা হয়।

উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার বলেন, বিশ্বব্যাপী জলবায়ুর নেতিবাচক প্রভাব পড়েছে। সবাইকে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে ও সচেতন করার লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা (স্কাসের) এই বৃক্ষরোপনের উদ্যোগের প্রশংসা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উখিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রতন কান্তি দে, নির্বাহী সদস্য নুর মুহাম্মদ সিকদার, সদস্য আবদল্লাহ আল আজিজ, শফিউল শাহীন, এম ফেরদৌস ওয়াহিদ ও সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস) প্রতিনিধি তাজনিন আকতার (প্রকল্প সমন্বয়ক), নার্গিস আশরাফি নুরি (প্রোগ্রাম অর্গানাইজার) শামসুল ইসলাম (প্রোগ্রাম অর্গাইনাইজার) প্রমুখ।
উল্লেখ্য, ইডুকো বাংলাদেশ এর অর্থায়নে মাঠ পর্যায়ে এ প্রকল্প বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা (স্কাস)।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।