১২ মে, ২০২৬ | ২৯ বৈশাখ, ১৪৩৩ | ২৪ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

সমাজসেবক আলহাজ্ব আব্বাস উদ্দিনকে সংবর্ধণা দিল লোহাগাড়া সমিতি


চট্টগ্রামের লোহাগাড়ার বিভিন্ন এলাকার সুপরিচিত ব্যবসায়ীদের অন্যতম সংগঠন লোহাগাড়া সমিতির প্রতিষ্টাতা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ডায়মন্ড প্রবাসী গ্রুপ লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর,বিশিষ্ট সমাজসেবক ও দানবীর,লোহাগাড়া আইডিয়াল স্কুলের প্রতিষ্টাতা সহ- সভাপতি,সদর ইউপির রশিদার পাড়ার কৃতি সন্তান আলহাজ্ব মোহাম্মদ আব্বাস উদ্দিন। গত ৫ ফেব্রুয়ারি বিকেলে চট্টগ্রামস্হ লোহাগাড়া সমিতির কার্যালয়ে তাকে এক সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্টানে অতিথি ছিলেন মোস্তাফা গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের ভাইস চেয়ারম্যান, সংগঠনের সভাপতি আলহাজ্ব শফিক উদ্দিন। অনুষ্টানে আরো উপস্হিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, সাধারণ সম্পাদক আলহাজ্ব লায়ন নাজমুল মোস্তাফা আমিন, প্রচার সম্পাদক ফৌজলুল হক ফজলু, তৌহিদুল ইসলাম চৌধুরী ও সংগঠনের অন্যান্য সকল নেতৃবৃন্দরা। সংবর্ধনা অনুষ্টানে লোহাগাড়া সমিতির প্রতিষ্টাতা সদস্য আলহাজ্ব আব্বাস উদ্দিন বলেন,এত বড় বৃহৎ সংগঠনের আমাকে প্রতিষ্টাতা সদস্য হিসেবে নির্বাচিত করায় মহান আল্লাহ রাব্বুল আলেমীনের কাছে লাখো কোটি শোকরিয়া জ্ঞাপন করছি। এবং নিজেকে অনেক বেশী গর্ববোধ মনে করছি। তিনি সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।