১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩ | ১৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের মৃত্যুতে মেয়র মুজিবুর রহমানের শোক

সংবাদ বিজ্ঞপ্তিঃ দেশের প্রতিতযশা একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক আজকের কক্সবাজার পত্রিকার সম্পাদক ও কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র মুজিবুর রহমান।
সোমবার রাতে ৭৫ বছর বয়সে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
এক বিবৃতিতে মেয়র মুজিবুর রহমান বলেন, গুনি এই সাংবাদিকের মৃত্যুতে দেশ ও জাতির বড় ধরণের ক্ষতি হলো, এ শূণ্যতা অপূরণীয়। মৃত্যুর আগ মুহুর্ত পর্যন্ত তিনি সম্পাদক পরিষদের সভাপতির দায়িত্বে ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা কক্সবাজারবাসী গভীর শোক প্রকাশ করছি।” পাশাপাশি মরহুম গোলাম সারওয়ারের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নবনির্বাচিত মেয়র মুজিবুর রহমান। ৩ আগস্ট মধ্যরাতে সমকাল সম্পাদককে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেয়া হয়।

উল্লেখ্য, সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ২০১৪ সালে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা “একুশে পদকে” ভুষিত হন সাংবাদিক গোলাম সারওয়ার।
এদিকে একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের মৃত্যুতে জেলার বহুল প্রচারিত সংবাদপত্র দৈনিক আজকের কক্সবাজার পরিবারের পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।