১৭ মার্চ, ২০২৬ | ৩ চৈত্র, ১৪৩২ | ২৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর

নিজস্ব প্রতিবেদকঃ

উখিয়া উপজেলার রাজমিস্ত্রী নির্মাণ শ্রমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড (রেজি—১০২৬)–এর কার্যকরী পরিষদের নির্বাচন আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জয়নাল আবেদিন (কনট্রাক্টর)। তিনি সমিতির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং দায়িত্ব পালনকালে সমিতির উন্নয়ন, স্বচ্ছতা ও সদস্যদের কল্যাণে নানামুখী উদ্যোগ গ্রহণ করেন।

সমিতির সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, জয়নাল আবেদিন দীর্ঘদিন ধরে এলাকার শ্রমজীবী, অসহায় ও অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে আসছেন। শ্রমিকদের সমস্যা সমাধান, আর্থিক সহায়তা এবং সমিতির কার্যক্রমকে গতিশীল রাখতে তিনি আন্তরিকভাবে ভূমিকা রেখে আসেন।

এবারের নির্বাচনে তিনি সভাপতি পদের প্রতীক হিসেবে পেয়েছেন ‘ছাতা’। প্রতীকটির প্রতি সমর্থকরা ইতিবাচক সাড়া দিচ্ছেন। তাদের দাবি—জয়নাল আবেদিন একজন অভিজ্ঞ ও পরীক্ষিত নেতা; তিনি পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলে সংগঠনের উন্নয়ন ধারাবাহিকভাবে এগিয়ে যাবে।

জয়নাল আবেদিন জানান, “আমি সবসময় শ্রমজীবী মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। সমিতিকে আরও শক্তিশালী, স্বচ্ছ ও সদস্যবান্ধব সংগঠনে পরিণত করাই আমার লক্ষ্য। সকলের দোয়া ও সহযোগিতা চাই।”

আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে ঘিরে সমিতির সদস্যদের মধ্যে ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সদস্যরা গণতান্ত্রিক পরিবেশে নেতাদের নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছেন।
#কক্সবাজার #উখিয়া

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।