৪ জুলাই, ২০২৬ | ২০ আষাঢ়, ১৪৩৩ | ১৮ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

সবার দৃষ্টি বিএনপির পাঁচে


নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটির কাছে বিএনপির প্রস্তাবে কোন পাঁচজনের নাম থাকছে? আজ মঙ্গলবার সকাল থেকে রাজধানীসহ সারাদেশের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের মুখে মুখে এ প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে।

আজ মঙ্গলবার বিএনপি নেতাদের মন্ত্রিপরিষদ সচিবালয়ে নামের তালিকা জমা দেয়ার কথা রয়েছে। সকাল ১১টায় নাম জমা দেয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত ( বেলা ১১টা ৫৫) তারা এসে পৌঁছাননি। বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা সকাল থেকে সচিবালয়ে অপেক্ষা করছেন।

মন্ত্রী পরিষদ সচিবালয় সূত্রে জানা গেছে আজ সকাল ১১টা পর্যন্ত সার্চ কমিটির কাছে নাম জমা দেয়ার কথা থাকলেও বিকেল ৩টা পর্যন্ত নাম জমা দেয়ার সময় বৃদ্ধি করা হয়েছে। সকাল থেকে জামায়াতে ইসলামি, এলডিপি, ন্যাপ (মোজাফফর), খেলাফত মজলিস ও ইসলামি ফ্রন্ট তাদের নামের তালিকা জমা দিয়েছে।

জানা গেছে, সম্প্রতি রাষ্ট্রপতির সঙ্গে যে ৩১টি দল দেখা করেছিল তাদের কাছ থেকে নামের প্রস্তাব নিয়ে সার্চ কমিটি আলাপ আলোচনা করে সংক্ষিপ্ত নামের তালিকা রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। সেখান থেকেই নতুন নির্বাচন কমিশন গঠিত হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ পূর্ববর্তী ও পরবর্তী সকল নির্বাচন পরিচালিত হবে।

সোমবার দিবাগত রাত পৌনে ১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে বিএনপি নাম দেবে। পাঁচজনের নাম বিএনপির পক্ষ থেকে প্রস্তাব করা হবে বলেও জানান তিনি

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।