২৮ মে, ২০২৬ | ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১০ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

“সবার আগে ঈদের সাজে, সাজবে সুবিধাবঞ্চিত শিশু”- উখিয়ায় বস্ত্র বিতরনে এমপি পুত্র শাওন

“সবার আগে ঈদের সাজে, সাজবে সুবিধাবঞ্চিত শিশু”। কক্সবাজার-৪ আসনের সাংসদ বদির পুত্র শাওন উখিয়ায় সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরনে এই কথা বলেন। ২৩ জুন শুক্রবার উখিয়া স্টেশনে শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ আনন্দ পৌছে দেওয়ার লক্ষ্যে এই ঈদ বস্ত্র বিতরন করেন এমপি পুত্র শাওন আরমান।

এদিকে রং-বেরঙের নানা রকম পোশাক হাতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে উঠে উখিয়ার সুবিধা বঞ্চিত শিশুরা।

এসময় এমপি পুত্র শাওন আরমান বলেন, আসছে পবিত্র খুশির ঈদ। কত কিছু কেনাকাটা। সবার আগে বাসার ছোট সদস্যের জন্য সবচেয়ে ভালো জিনিসটা কিনতে সবাই থাকবে ব্যস্ত।

হয়তো সুবিধাবঞ্চিত এই শিশুগুলো ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে, তাদের হাতের রং বেরং এর শপিং ব্যাগের দিকে। কিন্তু তাদের থাকা-খাওয়ারই কোন ঠিক নেই। আবার ঈদের কাপড় !!! তারপর ও মানুষ তো, শিশু তো, এতো নিয়ম নীতি কি এই মন মানে? মনটা তো চায় নতুন কাপড় পরতে।

ঈদে নতুন জামা উচ্চবিত্ত-সাধারণ মধ্যবিত্ত-নিম্নবিত্ত সকল মানুষদের কাছেই যেন ভাতের সাথে তরকারি খাওয়ার মত তুচ্ছ ব্যাপার। শুধু পথশিশু ও সুবিধাবঞ্চিত বন্ধুরাই বঞ্চিত থাকে এই খুব সাধারণ ব্যাপারটি থেকেও।
এদের একটু আনন্দ দিতে, ঈদের আনন্দ একটু ভাগ করে নিব বলে আমার এ প্রচেষ্টা। আমরা হয়ত সবার মুখে হাসি ফোটাতে পারব না, কিন্তু চেষ্টা তো করতে পারি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।