১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

সবজির দাম বেড়েছে

রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে অধিকাংশ সবজির দাম ৫ থেকে ১০ টাকা বেড়েছে।

শুক্রবার রাজধানীর নিউমার্কেট, জিগাতলা, হাতিরপুলসহ কয়েকটি বাজারে খোঁজ নিয়ে সবজির দামের এ চিত্র পাওয়া গেছে।

গত সপ্তাহে তুলনায় প্রতি কেজি বেগুন ১৫ টাকা বেড়ে বিক্রি হয়েছে ৭০ থেকে ৮০ টাকা, শসা প্রতি কেজি ৫ টাকা বেড়ে ৪০ টাকা। ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

করলা কেজি প্রতি ৪০ টাকা, ঢেঁড়স ৩৫ টাকা, ঝিঙা ৪০ থেকে ৫০ টাকা, পটল ৩০ টাকা, পেঁপে ৩০ টাকা, মূলা ৪০, কচুর লতি ৫৫ টাকা, টমেটো ৬০ টাকা, ভারতের টমেটো ১০০ টাকা, কাঁচামরিচ ১৫ টাকা বেড়ে ৬০ টাকা, লাউ প্রতি পিস ৪৫ টাকা, মিষ্টি কুমড়া প্রতিটি ৪৫ থেকে ৬০ টাকা, গাজর ৫০, কাঁকরোল ৫০ টাকা, পুঁইশাক প্রতি আটি ২০ টাকা, লালশাক ১০ টাকা ও লেবুর হালি বিক্রি হচ্ছে ৩০ টাকা, ধনে পাতা আটি ১০ থেকে ১৫ টাকা।

এ ছাড়া বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হচ্ছে ১০৫ টাকা এবং খোলা সয়াবিন তেল কেজি প্রতি ৯৫ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে আগের দামেই বিক্রি হচ্ছে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৬০ টাকা, দেশি মুরগি ৩০০ থেকে ৪০০ টাকা পিস। লেয়ার মুরগি ২৪০ টাকা ও পাকিস্তানি লাল মুরগি আকারভেদে ২০০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।