৭ মে, ২০২৬ | ২৪ বৈশাখ, ১৪৩৩ | ১৯ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল

সফল সমবায়ী সম্মাননা স্মারক পেলেন জাগরণ সভাপতি

jagaran-pic-16সমবায়ের দর্শনে টেকসই উন্নয়ন-এ ভুমিকায় রাখায় উখিয়া উপজেলার শীর্ষ সমবায় প্রতিষ্ঠান “জাগরণ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি:” এর প্রতিষ্ঠাতা সভাপতি মনোরঞ্জন বড়–য়াকে ৪৫তম জাতীয় সমবায় দিবস-২০১৬ উপলক্ষে উখিয়া উপজেলা সমবায় অফিসের উদ্যোগে “সফল সমবায়ী সম্মাননা স্মারক” প্রদান করা হয়।

৫ নভেম্বর (শনিবার) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সমবায় কর্মকর্তা কৃষিবিদ কবির আহমদের শুভেচ্ছা বক্তব্যের মধ্যে দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অধ্যাপক আদিল উদ্দিন চৌধুরী, সভাপতি, কোটবাজার বণিক কল্যাণ সমবায় সমিতি লি:। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: শওকত হোসেন ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: মোস্তফা তালুকদার। সম্মাননা স্মারক গ্রহণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাগরণ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি: এর সাধারণ সম্পাদক পলাশ বড়–য়া, মাঠকর্মী রিটন বড়–য়া, মো: ইউনুছ, জাফর ইকবাল, মো: আলমগীর প্রমুখ।

২০১০ সালে প্রতিষ্ঠিত জাগরণ আজ হাজারো অধিক সদস্যের একটি সমবায় প্রতিষ্ঠান। সফল সমবায়ী হিসেবে সম্মাননা স্মারক প্রাপ্তিতে জেলা, উপজেলা সমবায় কর্মকর্তা, জাগরণ ব্যবস্থাপনা কমিটি সহ সংশ্লিষ্ট সকলের প্রতি ‍কৃতজ্ঞতা প্রকাশ করেন মনোরঞ্জন বড়ুয়া।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।