২৪ মার্চ, ২০২৬ | ১০ চৈত্র, ১৪৩২ | ৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

সফলতার ৭ম বর্ষে পদার্পনে কক্সবাজার সমুদ্র সৈকতে দৈনিক সাঙ্গু পরিবারের মিলন মেলা ২১ ফেব্রুয়ারী

বৃহত্তর চট্রগ্রামের পাঠক প্রিয় পত্রিকা দৈনিক সাঙ্গু সফলতার ৭ম বর্ষে পদার্পন করেছে । এ উপলক্ষে মঙ্গলবার ২১ ফেব্রুয়ারী মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কক্সবাজার সমুদ্র সৈকতে বসতে যাচ্ছে সাঙ্গু পরিবারের মিলন মেলা । পত্রিকার চট্রগ্রাম বিভাগের জেলা,উপজেলা ও অফিসে কর্মরত সাংবাদিক কর্মচারিরা মিলন উৎসবে যোগ দিতে উন্মুখ হয়ে আছে ।পৃথিবীর সর্ব দীর্ঘ সৈকত নগরী কক্সবাজারের প্রাকৃতিক নয়নাভিরাম স্থানের সৌন্দর্য উপভোগে যেন তর সইছেনা । দৈনিক সাঙ্গু প্রতিষ্ঠার ৭ম বর্ষে সফলতা ও আগামীর সম্ভাবনা প্রতিনিধের সাথে শেয়ার করবেন সাহসী সাংবাদিকতার প্রতিকৃৎ দৈনিক সাঙ্গুর সুযোগ্য সম্পাদক মোঃ কবির হোসেন ছিদ্দিকী । উক্ত মিলন মেলা সফলে ইতিমধ্যে যাবতীয় প্রস্ততি সম্পন্ন করেছেন পত্রিকার মফস্বল সম্পাদক চম্পক চক্রবর্তী । পত্রিকার সকল সাংবাদিক ্ও কর্মচারিদের যথাসময়ে মিলন উৎসবে যোগ দিতে অনুরুধ করা হয়েছে ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।