৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

সন্ত্রাস ও ভূমিদস্যুতার বিরুদ্ধে এমপি কমলের জিরু টলারেন্স


সন্ত্রাস, ভূমিদস্যুতা, দখলবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরু টলারেন্স ঘোষণা করেছেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।
সোমবার (১৩ মার্চ) সকাল ১২টার দিকে রামু উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সন্ত্রাসের বিরুদ্ধে এ ঘোষণা দেন।
এসময় তিনি বলেন, সম্প্রতি রামু থানা ও ভূমি অফিসে দালালের আনাগোনা বেড়ে গেছে। দালাল ও অসাধু কর্মকর্তাদের ঘোষ বাণিজ্যের কারনে আমার রামুর মানুষ হয়রাণীর শিকার হচ্ছে। ফলে সরকারের সুনাম নষ্ট হচ্ছে। এসব অপকর্মকে কোন ভাবেই প্রশ্রয় দেয়া হবে না।
সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেন, আমরা রামুকে সম্প্রীতির শহর হিসেবে দেখতে চাই। সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে সারাদেশের ন্যায় রামুতেও প্রশাসনসহ সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে।
রামু উপজেলা প্রশাসনের পৃথক আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভায় সভাপতিত্ব করেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম ও উপজেলা নির্বাহী অফিসার শাজাহান আলী।
এতে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আলী হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নিকারুজ্জামান, রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ আব্দুল মান্নান, ফতেখাঁরকুল চেয়ারম্যান ফরিদুল আলম, উপজেলা এলজিইডি প্রকৌশলী সৈয়দ জাকির হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম, সমাজসেবা কর্মকর্তা বেল্লাল হোসেন খন্দকার, সমবায় কর্মকর্তা সেলিম উল্লাহ, জনস্বাস্থ্য প্রকৌশলী মাহাবুব আবছার, প্রাণী সম্পাদক কর্মকর্তা ডাঃ রুপেন চাকমা, গর্জনিয়ার চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম চৌধুরী, চাকমারকুল চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, জোয়ারিয়ানালা চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স, কাউয়ারখোপ চেয়ারম্যান মোস্তাক আহমদ, রাজারকুল চেয়ারম্যান মুফিজুল ইসলাম, রশিদ নগর চেয়ারম্যান শাহ আলম, কচ্ছপিয়ার চেয়ারম্যান আবু নোমান, দক্ষিণ মিঠাছড়ির চেয়ারম্যান ইউনুছ ভুট্টো, কেন্দ্রীয় সীমা বিহারের সাধারণ সম্পাদক তরুণ বড়–য়া, রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আমীর হোছাইন সেলালী, প্রেস ক্লাবের কর্মকর্তা খালেদ হোসেন টাপু প্রমূখ। এতে বিজিবি, আনসার ভিডিপি, বনবিভাগ, হাইওয়ে পুলিশ, এনজিও, ইসলামী ফাউন্ডেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।