১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

সনিকার বদলে তিনি চলে গেলে ক্ষতি অনেক কম হতো’

­

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর এই প্রথম সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। বললেন, সনিকার বদলে তিনি চলে গেলে ক্ষতি অনেক কম হত। সাংবাদিকদের বেশকিছু প্রশ্ন অবশ্য এড়িয়ে গেলেন এই অভিনেতা। গত শনিবার দুর্ঘটনার কবলে পড়ে বিক্রমের গাড়ি। মারা যান অভিনেত্র-মডেল সনিকা সিং চৌহান। গুরুতর আহত হন বিক্রম। তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করে পুলিশ। আজ আলিপুর আদালতে আগাম জামিন পান তিনি। তারপর সাংবাদিক বৈঠক করেন।

সেখানে বিক্রম বলেন, সনিকার বদলে তিনি চলে গেলে ক্ষতি অনেক কম হত। সনিকার চলে যাওয়ায় তিনিও ভীষণভাবে আহত। এখনও মেনে নিতে পারছেন না সনিকার এই চলে যাওয়া।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিক্রম বলেন, দুর্ঘটনার দিন ক্লাব থেকে ফিরছিলেন তাঁরা। তবে সিট বেল্ট পরেছিলেন কি না এবং মদ্যপান করেছিলেন কি না তা নিয়ে প্রশ্ন করলে এড়িয়ে যান। তিনি বলেন, পুলিশের কাছে সব জানাবেন তিনি। তারপর নিজস্ব আইনজীবী ও পুলিশের অনুমতি পেলে সংবাদমাধ্যমকেও সব জানাবেন।

দুর্ঘটনার পর সনিকার পরিবারের কাউকে খবর দেওয়া হয়নি কেন, তা জানতে চাইলে বিক্রম জানান, দুর্ঘটনার পর তাঁর বা সনিকার মোবাইল খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর সনিকার পরিবারের কারও নম্বরও তাঁর কাছে ছিল না। তাই মোবাইল ফেরত পাওয়ার পর তিনি প্রথম নিজের বাবাকেই ফোন করে সব জানান।

খুব তাড়াতাড়ি কাজে ফেরার চেষ্টা করবেন বলেও জানান বিক্রম। শারীরিক ও মানসিকভাবে দুর্বল হওয়ায় বারবার সংবাদমাধ্যমের সামনে আসতে ভালো লাগছে না তাঁর। তবে যতটা সম্ভব সহযোগিতা করবেন তিনি। সংবাদিকদের উদ্দেশে বিক্রম বলেন, “কোথাও পালাচ্ছি না, এখানেই আছি। ”

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।