২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

সদর থানার উদ্যোগে ৬১ নৈশ প্রহরীদের টর্চলাইট ও ছাতা বিতরন

15057813_1692495011066476_1806056362_n-768x576
কক্সবাজার শহরে কর্মরত কমিউনিটি পুলিশের ৬১ জন নৈশ প্রহরীকে টর্চ লাইট ও ছাতা দিয়েছেন সদর মডেল থানা। এসময় শহর কমিউনিটি পুলিশের উদ্যোগে নৈশ প্রহরীদের ড্রেজও দেওয়া হয়।
এ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) কার্যালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিউনিটি পুলিশের সভাপতি অ্যাড. আমজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা কমিউনিটি পুলিশের যুগ্ন সম্পাদক উদয় শংকর পাল মিঠু, সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী, জেলা কমিউনিটি পুলিশের সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, শহর কমিটির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সালাউদ্দিন সেতু, সদর মডেল থানার অপারেশন অফিসার আব্দুর রহিম প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।