২৮ জুলাই, ২০২৬ | ১৩ শ্রাবণ, ১৪৩৩ | ১৩ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার

সদর উপজেলা আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্ট’র পর্দা উঠছে শুক্রবার

এম.এ আজিজ রাসেলঃ এই প্রথম মাঠে গড়াচ্ছে সদর উপজেলা আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্ট। সদর উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে কাল শুক্রবার টুর্ণামেন্টের আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে। বিকাল আড়াইটায় খুরুশকুল ডেইল পাড়া মাঠে টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোঃ আলী হোসেন। এ উপলক্ষে ২২ নভেম্বর সন্ধ্যায় তারকা মানের হোটেলের বলরুমে প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। এতে সদর উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ নোমান হোসেন জানান, এই প্রথম ইউনিয়ন ফুটবল লীগের আয়োজন করা হয়েছে। কিশোরদের মাদকের আগ্রাসন থেকে দুরে রাখতে মাঠে আনার কৌশলের অংশ হিসেবে এমন উদ্যোগ নেয় হয়। সদর ইউনিয়নে ইতোমধ্যে এই টুর্ণামেন্ট সাড়া জাগিয়েছে। এখান থেকে অন্যান্য উপজেলায়ও ছড়িয়ে পড়বে ব্যতিক্রমী এমন আয়োজন। তিনি বলেন, এবার আয়োজনে মোট ১০টি দল অংশ নেয়। দল গুলো হলো- খুরুশকুল, ভারুয়াখালী, জালালাবাদ, পিএমখালী, ঝিলংজা, চৌফলদন্ডী, পোকখালী, ইসলামপুর, ইসলামাবাদ ও ঈদগাঁও। প্রত্যেক দলে ১১ জন করে খেলোয়াড় মাঠে নামতে পারবে। এরমধ্যে ৩জন অতিথি খেলোয়াড় রাখা যাবে। তার মধ্যে ১জন পৌরসভা ও আর ২ জন জেলা ভেতর থেকে নিতে হবে। জেলার বাইর থেকে কোন অতিথি খেলোয়াড় নেয়া যাবে না। ২৪ নভেম্বর থেকে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে সু-সময়ে কাঙ্খিত ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। টুর্ণামেন্টে বিজয়ী দলকে একটি ৪২ ইঞ্চি এলইডি টিভি ও রানার্স আপ দলকে ৩২ ইঞ্চি এলইডি টিভি দেয়া হবে। এছাড়া সেরা খেলোয়াড় ও সেরা গোলদাতার জন্যও বিশেষ পুরস্কার দেয়া হবে। প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আনসারী, যুগ্ন সাধারণ সম্পাদক খালেদ মোঃ আজম বিপ্লব, কোষাধ্যক্ষ মোঃ হানিফ, নির্বাহী সদস্য নাজিম উদ্দিন ও আমির হোসেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।