মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

সদর উপজেলায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্টিত

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজার সদর উপজেলায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার
জাতীয় পতাকা এবং বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

দিনব্যাপী বালক ও বালিকাদের ৩২ টি ইভেন্ট শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ১১৪ জন বিজয়ীর হাতে মেডেল, সার্টিফিকেট ও মহামূল্যবান বই (কারাগারের রোজনামচা, অসমাপ্ত আত্মজীবনী ও আমার দেখা নয়া চিন) তুলে দেয়া হয়।

উদ্বোধনী প্রোগ্রামসহ দিনের ভিন্ন ভিন্ন সময়ে কক্সবাজার ৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহের, সহকারী কমিশনার (ভূমি) জিল্লুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম উদ্দিন, অন্যান্য কর্মকর্তাবৃন্দ, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারিসহ অন্যান্য সদস্যবৃন্দ, বিভিন্ন স্কুলের সম্মানিত শিক্ষকমণ্ডলীসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া বলেন, শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার মধ্য দিয়ে উপজেলার ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের সূচনা হয়েছে।

উল্লেখ্য, বিগত ২৪ ও ২৫ জানুয়ারি ইউনিয়ন পর্যায়ে ২টি অঞ্চলে (উত্তর ও দক্ষিণ) অনুষ্ঠিত প্রতিযোগিতার বিজয়ীরা উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করে। উপজেলা পর্যায়ে বিজয়ী ১১৪ জনের মধ্যে প্রথম স্থান অধিকারী ৩৮ পরবর্তীতে জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে।

শেয়ার করুন