২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

সজল- কাজল সুবর্ণ’র ঈদ নাটক কক্সবাজারে

বিনোদন ডেস্কঃ ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী আব্দুন নূর সজল ও জনপ্রিয় অভিনেত্রী কাজল সুবর্ণ ঈদ নাটক নিয়ে জুটি বেঁধেছে পর্যটন নগরী কক্সবাজারে।

প্রতি উৎসবে নতুন রুপে নতুন সাজে এবং ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে আসছেন ছোট পর্দায়। এরই ধারাবাহিকতায় এবারের ঈদ উপলক্ষে তার নতুন নাটক ‘তোমাকেই খুজছি’ আসছে ছোটপর্দায়। এতে তার বিপরীতে আছেন এই সময়ের ছোট পর্দার আলোচিত অভিনেত্রী কাজল সুবর্ণ। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মোহন খাঁন।

নাটকের এক অসাধারনন চরিত্রে দেখা যাবে,সজল একজন ফোর পাস ছেলে যে সবসময় লুঙ্গী পড়ে ঘুড়ে বেড়ায়। তার বাবা একজন গ্রামের প্রভাবশালী ব্যক্তি। একটা সময় সজল বিয়ে জন্য মেয়ে খুজতে বের হয়।

নির্মাতা মোহন খাঁন বলেন,এটা একটা কমেডি ধাঁচের নাটক যেখানে সজল একটা ফোর পাস ছেলে যে পুরো নাটকে লুঙ্গী পড়ে থাকে।আর মূল কথা হলো আমি এই টাপের গল্প নিয়ে আগে কাজ করা হয়নি।এবারই প্রথম একটা আদালা গল্প নিয়ে কাজ করছি। আশা করি দর্শক নাটকটি সাদরে গ্রহণ করবেন।

এই নাটকে অভিনয় প্রসঙ্গে সজল বলেন,আমার চরিএ নাম থাকছে সজল আর এই নাটকটার গল্পটা একটু ডিফেন্ড আর ক্যারিয়ার প্রথম এমন গল্পে কাজ করছি। আমি এখানে গ্রামের একটা অশিক্ষিত ছেলে চরিএে অভিনয় করছি।এই নাটক আমাকে ভিন্ন ভাবে দেখবে সবাই। আশা করি দর্শকের ভালো লাগবে। সজল ও কাজল সুবর্ণ ছাড়াও অভিনয় করেছেন অহনা।

এই ছোট গল্প নির্মাতা সূত্রে জানা গেছে, বর্তমানে নাটকটি রয়েছে সম্পাদনার টেবিলে।আসছে ঈদে নাটকটি বেসরকারি চ্যানেলে বাংলাভিশনে প্রচারিত হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।