১৫ মে, ২০২৬ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৭ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

সকাল সাড়ে ১০টায় এফডিসিতে মিজু আহমেদের জানাজা

 


আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ৯টায় পান্থপথের কনকর্ড টাওয়ারে অবস্থিত অভিনেতা মিজু আহমেদের বাসভবনে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সকাল সাড়ে ১০টায় এফডিসিতে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

এমনটাই জানিয়েছেন অভিনেতা মিশা সওদাগর। তিনি বলেন, ‘মিজু ভাইয়ের মরদেহ মোহাম্মদপুরে নিয়ে গোসল করানো হয়েছে। রাতে তার মরদেহ রাখা হবে হিমাগারে। সকালে দুই দফা জানাজা হবে। এফডিসিতে সাড়ে ১০টায় তার দ্বিতীয় জানাজা হবে। সেখানে চলচ্চিত্রের সবাইকে উপস্থিত থাকার অনুরোধ করা হলো।’

 

মিজু আহমেদের নাতি তানভীর বলেন, জানাজা শেষে নানাকে (মিজু আহমেদ) মঙ্গলবার কুষ্টিয়ার কোটবাড়িতে তার নিজ বাড়িতে দাফন করা হবে।

প্রসঙ্গত, চলচ্চিত্রের খল অভিনেতা মিজু আহমেদ দিনাজপুর যাওয়ার পথে সোমবার (২৭ মার্চ) রাত ৮টা ৩৫ মিনিটে বিমানবন্দর রেলস্টেশনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কমলাপুর থেকে ট্রেনে যাত্রা শুরুর পরই হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় তার। বিমানবন্দর রেলওয়ে স্টেশনের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আনা হয়। সেখানে আনুষ্ঠানিকতা সেরে রাত ১১টা ৫০ মিনিটে মরদেহ নিয়ে যাওয়া হয় মিজু আহমেদের বাসভবনে।

মৃত্যুর সময় মিজু আহমেদের বয়স হয়েছিল ৬৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।