মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

আজ সোমবার ছাত্রলীগের সৈকত পরিস্কার অভিযানে প্রধান অতিথি

সকালে গেলেন, বিকেলে আসলেন প্রতিমন্ত্রী পলক!

শেয়ার করুন

এমরান ফারুক অনিক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি রবিবার সকালে রাজধানী ঢাকায় গিয়ে,বিকেলে কক্সবাজার আসলেন।
জানা যায়, আইসিটি প্রতিমন্ত্রী পলক শনিবার ৩১ মার্চ সকালে কক্সবাজার সিটি কলেজের ২৫ বছর রজত জয়ন্তী অনুষ্ঠানে অংশ নিতে কক্সবাজারে এসেছিলেন। পরদিন রবিবার ১ এপ্রিল সকাল ১০টায় বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করেন।
এদিকে মন্ত্রীর সফরসূচী অনুযায়ী জানা যায়, আইসিটি প্রতিমন্ত্রী পলক জাতীয় সংসদ ভবনে পূর্ব নির্ধারিত ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় অংশ নিতে কক্সবাজার ত্যাগ করবেন। সভা শেষ করে পলক এমপি বিকাল ৪টায় আবারো কক্সবাজার এসে পৌঁছান এবং সেখান থেকে সড়ক পথে হোটেল সী গালে চলে যান। বিশ্রামের পর সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড পরিদর্শন করেন।
সফরসূচী অনুযায়ী প্রতিমন্ত্রী পলক আজ ২ এপ্রিল সকাল ৯টায় ইনানী বীচ ও মেরিন ড্রাইভ সড়ক পরিদর্শন করবেন এবং বিকাল ৫টায় স্মার্ট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজার শহরের বিভিন্ন স্থানে প্রস্তাবিত ওয়াই-ফাই সংযোগের নিমিত্তে সম্ভাব্য স্থান সমূহ পরিদর্শন করবেন। পরদিন ৩ এপ্রিল সকাল সাড়ে ১১টায় বিমান যোগে কক্সবাজার ত্যাগ করবেন।
অপরদিকে, মন্ত্রী সরকারি সূচীর এ ফাঁকে আজ সকাল ১০টায় ‘আমাদের সমুদ্র রাখিব বিশুদ্ধ’ শ্লোগানকে ধারণ করে কক্সবাজার জেলা ছাত্রলীগের উদ্যোগে কক্সবাজার সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা অভিযান ’১৮ অনুষ্ঠানে যোগদান করবেন।
উল্লেখ্য, সরকারি এ সফরে প্রতিমন্ত্রী পলক সহধর্মিনী ও ২ সন্তান নিয়ে ৩১ মার্চ এসেছিলেন এবং পরদিন ১ এপ্রিল বিকেলে তাঁর সফরসঙ্গী হিসেবে আরো যুক্ত হলেন- প্রতিমন্ত্রীর মাতা, জেষ্ঠ্য পুত্র ও কনিষ্ঠ বোন।

শেয়ার করুন