মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

সকালে অপহরণ, দুপুরে ফেরত : এক জেলে গুলিবিদ্ধ

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক:
নাফনদীতে মাছ শিকাররত বাংলাদেশী জেলেদের উপর গুলিবর্ষণ করে ৫ জেলেকে সকালে অপহরণের পর দুপুরে ফেরত দিয়েছে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী (বিজিপি)। এই ঘটনায় এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন। বাংলাদেশ সীমান্ত রক্ষী বিজিবির কঠোর হস্তক্ষেপে অপহৃত জেলেদের ফিরিয়ে আনা হয়। টেকনাফ ২বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এসএম আরিফুল ইসলাম ফিরে আনার বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্র জানায়,শনিবার সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া সংলগ্ন নাফনদীতে একদল বাংলাদেশী জেলে মাছ শিকার করছিল। হঠাৎ মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) শীলখালী ঘাঁটির বিশেষ টহল দল স্পীডবোট নিয়ে এসে বাংলাদেশী জেলেদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এসময় চরজালে মাছ ধরারত কাঞ্জর পাড়ার নুরুল ইসলাম (৩৫) গুলিবিদ্ধ হন।
গুলিকরে চলে যাওয়ার সময় বিজিপি সদস্যরা স্থানীয় আব্দুল গফুরের ছেলে আজিজুল্লাহ, মৃত আব্দুল শুক্কুরের ছেলে ইয়ার মোহাম্মদ, মৃত নুরুল আলমের ছেলে শাহ আলম, আব্বাসের ছেলে মো. রফিক ও আব্দুল জলিলের ছেলে পেটান আলীকে নৌকা-জালসহ অপহরণ করে নিয়ে যায়।
গুলিবিদ্ধ জেলে নুরুকে উদ্ধার করে চিকিৎসার জন্য কাঞ্জর পাড়া বাজারে নিয়ে আসে তার কয়েক সহযোগি। তাকে কুতুপালং শরণার্থী ক্যাম্পের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
টেকনাফ ২বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এসএম আরিফুল ইসলাম জানান, নাফনদীতে মাছ শিকার বন্ধ করা হলেও জেলেরা চুরি করে জলসীমা অতিক্রম করায় এই ঘটনার সুত্রপাত। তবে অপহৃত জেলেদের ফিরে আনার কথা স্বীকার করেন তিনি।

শেয়ার করুন